• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য হেলাল খানের বক্তব্যের প্রতিবাদ, স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন রোমানা নীড় সেজদায় মাটি থেকে পা উঠিয়ে রাখলে কি নামাজ হবে? ইসলামি বিশেষজ্ঞদের ব্যাখ্যা ক্লিপ ডিজাইনের নতুন ইয়ারবাড আনছে শাওমি, ব্যাটারি ব্যাকআপ ৩৮ ঘণ্টা থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা মানবিক কাজে ১০ লাখ দিরহাম পুরস্কার দেবে আমিরাত, আবেদন জমা পড়েছে ২১ হাজারের বেশি ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম স্লিপার বাস চলাচলে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল জারি ১৩৫ ম্যাচে ৯৪ গোল, আন্তর্জাতিক ফুটবল থেকে লুকাকুর অবসর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য

রিপোর্টারের নাম / ১৩ টাইম:
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। বিকেলে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এ সময় উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। অন্যদিকে, আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের চাকরিতে পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও তারা প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। তাই বিদ্যমান পে-স্কেল অনুযায়ী তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। তবে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নেমেছেন ওই কর্মকর্তা-কর্মচারীরা।

Share this news as a Photo Card


আরো নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com