• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সারা দেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নারীশক্তি।শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গ্রামীণ ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের গ্রামীণ দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আত্মমর্যাদা ও ক্ষমতায়নের সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রতিষ্ঠান। জামানতবিহীন ক্ষুদ্রঋণের মাধ্যমে অসংখ্য প্রান্তিক নারী নিজেদের ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলেছেন, পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং দারিদ্র্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

এমন একটি প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদী আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়; এটি গ্রামীণ দরিদ্র নারীদের জীবিকা, অর্থনৈতিক নিরাপত্তা ও স্বনির্ভরতার ওপর সরাসরি আঘাত। যে নারীরা ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের আর্থিক ও সামাজিক অগ্রযাত্রাকে এ ধরনের হামলা অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

 

জাতীয় নারীশক্তি মনে করে, প্রতিহিংসা, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় ও জনগণের সম্পদ ধ্বংস করার কোনো সুযোগ নেই। অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের দায়ীদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।

জাতীয় নারীশক্তি স্পষ্টভাবে বলতে চায়, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতার বিরুদ্ধে যেকোনো আঘাত নারীর অধিকার ও মর্যাদার বিরুদ্ধে আঘাত। আমরা অবিলম্বে গ্রামীণ ব্যাংকসহ ক্ষতিগ্রস্ত সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতে সন্ত্রাসবাদী আওয়ামী লীগের এ ধরনের হামলা ও নাশকতা প্রতিরোধে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। নারীর অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতার পথে কোনো সন্ত্রাস, সহিংসতা কিংবা রাজনৈতিক প্রতিহিংসা বাধা হয়ে দাঁড়াতে পারে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com