• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানা স্থাপনে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব স্থাপনার সনদ এলইইডি পাওয়া কারখানার সংখ্যা দেশে ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নতুন করে ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা এ সনদ পাওয়ায় বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ৩০২ হয়েছে।

ইউএসজিবিসি জানিয়েছে, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। বাংলাদেশের ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরির সনদ পেয়েছে।

এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলো হলো, গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড (৯১ পয়েন্ট), প্রবৃদ্ধি অ্যাপারেলস (৮৮), নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং (৮৬), গাজীপুরের এল ইউসিন ফ্যাশন (৮৫), চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার (৮৪), কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট (৮২), সাভারের ডিইপিজেড পুরাতন এলাকার প্যাক্সার বাংলাদেশ (৮২) এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড (৮২)।

অন্যদিকে, নারায়ণগঞ্জের বর্ণালি কালেকশন্স লিমিটেডের নিটিং ইউনিট ৬৮ পয়েন্ট, চট্টগ্রামের বেস্টেক বিডি ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট পেয়ে গোল্ড সনদ পেয়েছে।

কারখানা ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, নির্মাণসামগ্রীর ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে এলইইডি সনদ দেওয়া হয়।

সূত্র: বিডিনিউজ২৪ডটকম

Share this news as a Photo Card


আরো নিউজ

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com