• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর

স্পোর্টস ডেস্ক / ৯ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাজারতম গোলের সঙ্গে দূরত্বটা আরেকটু কমিয়ে আনলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এরপর গোল মিস করেছেন পেনাল্টিতে। তার দল আল নাসরও সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ৩-১ গোলে হেরে গেছে।

ম্যাচের ১৫তম মিনিটে রোনালদোর গোলে লিড পেয়েছিল নাসর। জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে ভলিতে দূরের পোস্ট দিয়ে সেটি জালে জড়ান তিনি। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে সিআরসেভেনের গোলসংখ্যা দাঁড়াল ৯৮৬–তে। ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে তাকে আর ১৪ গোল করতে হবে।

চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলকে সম্প্রতি বিদায় জানানো এই পর্তুগিজ সুপারস্টার। মিনিট কয়েকের ব্যবধানে তিনি আরেক গোল পেতে পারতেন। আল নাসরের নাওয়াফ আল-বুশাইল প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পান তারা। স্পটকিকে রোনালদোর শট গিয়ে গোলপোস্টে আঘাত করে।

এই মৌসুমে ক্লাবের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন রোনালদো। এই প্রথম টানা দুটি স্পটকিকে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। এরপর ব্রাজিলিয়ান মিডফিল্ডার গালেনো গোল করে আল আহলিকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ইভান টনির পেনাল্টি এবং রজার ইবানেজ আরেক গোল করে আল নাসরের হার নিশ্চিত করেন।

সৌদি প্রো লিগে নিজেদের দ্বিতীয় পরাজয়ের পর আল নাসর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে ম্যাচটি জিতে আল আহলি উঠে এসেছে চতুর্থ স্থানে। রোনালদোর দলের চেয়ে তারা এখন চার পয়েন্ট পিছিয়ে আছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com