• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

শ্রবণশক্তি হারিয়েও থামেনি সংগীতের টান, মঞ্চে ফিরছেন অলকা

বিনোদন ডেস্ক / ৯ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে সংগীতজগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তার কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন এই গায়িকা। চলতি বছর হুইলচেয়ারে বসা অবস্থায় তার একটি ছবি প্রকাশ্যে আসার পর উদ্বেগ আরও বেড়েছিল। তবে এবার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মঞ্চে দেখা যাবে অলকাকে।

পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে অংশ নেবেন তিনি। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে বসবে এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে সম্প্রতি অলকার বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ ঘাই নিজেই। পরিচালকের আমন্ত্রণে আনন্দের সঙ্গে সাড়া দিয়েছেন গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করেছেন সুভাষ ঘাই। সেখানে তিনি লিখেছেন, ‘অলকা ইয়াগনিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তার কণ্ঠ, ঔজ্জ্বল্য ও প্রাণশক্তি-সবকিছুতেই সেই পরিচিত জাদু এখনো রয়েছে। গত রাতে তার বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময় বিষয়টি আরও গভীরভাবে অনুভব করেছি।’

অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, আমন্ত্রণ পেয়ে অলকা উঠে দাঁড়ান। মুখে হাসি নিয়ে জানান, তিনি অনুষ্ঠানে আসবেন। তার এই সম্মতিতে সবাই আনন্দিত হয়েছেন। অলকা যেন সব সময় ভালো থাকেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন সুভাষ ঘাই।

সুভাষ ঘাই ও অলকা ইয়াগনিকের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ দীর্ঘ। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’সহ পরিচালকের একাধিক সিনেমায় গান গেয়েছেন এই সংগীতশিল্পী। তাই চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তির আয়োজনে অলকার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা নিজেই জানিয়েছিলেন অলকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। এরপর থেকে গান ও নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন এই শিল্পী।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, এখনো তাকে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাজের প্রস্তাব পেলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে মঞ্চে ফেরার সম্মতি দিয়েছেন তিনি। ফলে আগামী ১১ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে অলকার ভক্ত-অনুরাগীদের মধ্যে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রবণশক্তি হারিয়েও থামেনি সংগীতের টান, মঞ্চে ফিরছেন অলকা

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রবণশক্তি হারিয়েও থামেনি সংগীতের টান, মঞ্চে ফিরছেন অলকা

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com