• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক রাজনৈতিক ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান এনসিপির সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন তার পক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে, গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আসামি যোগসাজশে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ধাওয়া করে এলোপাতাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com