• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিনির্ভরতা কমাতে ৫০ বিলিয়ন ইউরোর তহবিল গড়ছে ইইউ

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নতুন একটি প্রযুক্তি তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তহবিলের মাধ্যমে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ইউরো ( ৬ লাখ ৮৩ হাজার ৩৫৯ কোটি টাকা) বিনিয়োগ করতে চায় জোটটি।

বুধবার (২৫ নভেম্বর) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, প্রস্তাবিত এ তহবিলের নাম দেওয়া হয়েছে ‘সার্বভৌম প্রযুক্তি ইকুইটি ফান্ড’ (Sovereign Tech Equity Fund)। ইইউর বিদ্যমান অর্থায়ন কর্মসূচিগুলোর তুলনায় এ তহবিল থেকে বড় অঙ্কের, বেশি ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলো হবে তহবিলটির প্রধান বিনিয়োগের ক্ষেত্র।

ইউরোপের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিনির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card


আরো নিউজ

যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিনির্ভরতা কমাতে ৫০ বিলিয়ন ইউরোর তহবিল গড়ছে ইইউ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তিনির্ভরতা কমাতে ৫০ বিলিয়ন ইউরোর তহবিল গড়ছে ইইউ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com