• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ

প্রবাস ডেস্ক / ১১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে মালদ্বীপের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী মোহাম্মদ আমিনের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে পাকিস্তানের নাগরিকদের জন্য মালদ্বীপ ভ্রমণ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্র হিসেবে ইসলামাবাদেরও বিপুল সম্ভাবনা রয়েছে।

দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে পর্যটক যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে এ রুটে ফ্লাইট পরিচালনার সময়সূচি, ভাড়া ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Share this news as a Photo Card


আরো নিউজ

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com