• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঋণের টাকা শোধে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫ ঢাকায় ছয় পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করতে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন ইসির সংলাপে অংশ নিচ্ছে না জামায়াত, পরে ১১ দলীয় ঐক্যের সঙ্গে বসতে চায় স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা হরমুজে ট্যাংকারে আগুন, শত্রু ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ৫ উইকেট নিয়েও টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দিপ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন

প্রবাস পোস্ট ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিল, তবে এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।

Share this news as a Photo Card


আরো নিউজ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com