• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঋণের টাকা শোধে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫ ঢাকায় ছয় পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করতে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন ইসির সংলাপে অংশ নিচ্ছে না জামায়াত, পরে ১১ দলীয় ঐক্যের সঙ্গে বসতে চায় স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা হরমুজে ট্যাংকারে আগুন, শত্রু ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ৫ উইকেট নিয়েও টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দিপ

ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

ফেনী, প্রতিনিধি / ১৫ টাইম:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ফেনীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে জেলার দাগনভূঞা উপজেলার একটি মহিলা মাদ্রাসা, সোনাগাজীর একটি সাব-রেজিস্ট্রি অফিস এবং জেলা নির্বাচন অফিসের ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শহরের এসএসকে সড়কে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে নির্বাচন অফিসের ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, আগুনে প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মাদ্রাসার নৈশপ্রহরী শাহজাহান আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

একই রাতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এবং ফেনী জেলা নির্বাচন অফিসের ফটকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি শহরের এসএসকে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে এসব নাশকতা চালানো হয়েছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাইফুল ইসলাম জানান, জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী সদরে চারটি, বিভিন্ন ইউনিয়নে চারটি এবং মহাসড়কে পুলিশের ছয়টি টহল দল সার্বক্ষণিক কাজ করছে।

তিনি আরও বলেন, শহরে সুবিধা করতে না পেরে দুর্বৃত্তরা গ্রামাঞ্চলের জনমানবহীন এলাকায় গিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com