• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঋণের টাকা শোধে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫ ঢাকায় ছয় পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করতে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন ইসির সংলাপে অংশ নিচ্ছে না জামায়াত, পরে ১১ দলীয় ঐক্যের সঙ্গে বসতে চায় স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা হরমুজে ট্যাংকারে আগুন, শত্রু ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ৫ উইকেট নিয়েও টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দিপ

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু, দোয়া চেয়েছেন এহছানুল হক মিলন

প্রবাস পোস্ট ডেস্ক / ১৬ টাইম:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। েরোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রেজাউল হক রতন রাজধানীর আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ও পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার বাবা ওই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

রোববার বাদ জোহর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হবে। বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Share this news as a Photo Card


আরো নিউজ

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু, দোয়া চেয়েছেন এহছানুল হক মিলন

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের মৃত্যু, দোয়া চেয়েছেন এহছানুল হক মিলন

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com