ছয়টি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আকতার হোসেন বলেন, ছাত্রলীগ কর্মী মো. মাহিরকে চারটি পেট্রোলবোমাসহ লালবাগ থেকে এবং দুটি পেট্রোলবোমাসহ যুবলীগ নেতা শাহীনকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ডিএমপি