• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই গাজীপুরে বাসায় ডেকে যুবককে মারধর, ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ ১১–২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানো নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ বড় ধসের পর ফের শেয়ারবাজারে দরপতন, ডিএসই সূচক কমেছে ২৮ পয়েন্ট নববধূ আফরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, স্বামী রাহাত রিমান্ডে হোয়াটসঅ্যাপে আসছে ‘গেস্ট কল’, অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে ভিডিও কলে গলা ব্যথায় মিলবে আরাম, জেনে নিন ঘরোয়া সমাধান মোদির অনুষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ, ভুয়া পিএমও কর্মকর্তা পরিচয়ে দুই যুবক গ্রেপ্তার শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

তিন মাসের কাজ এখন কয়েক মিনিটে করা যাচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম / ৩৮৯ টাইম:
আপডেট: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের হাতের নাগালে ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছেন। গ্রামে বসে মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করছে।

মানুষ কখনো ভাবতে পারেনি, গ্রামে বসে জমির খাজনা, খারিজ, ট্যাক্স, বিল প্রদান করছেন। যে কাজগুলো তিন মাস সময় লাগতো, তা এখন কয়েক মিনিটে করা যাচ্ছে।

এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শনিবার দুপুরে সিংড়া শেরকোল ডিজিটাল সেন্টারের ১৩ বছর পূর্তি ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৩ সালে দেশের সকল পৌরসভায় ‘পৌর ডিজিটাল সেন্টার’ ও সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ‘নগর ডিজিটাল সেন্টার’ ২০১৮ সালে বিশেষ জনগোষ্ঠীর চাহিদার আলোকে ‘স্পেশালইজড ডিজিটাল সেন্টার’ এবং ২০২৩ সালে গ্রাম পর্যায়ে ভিলেজ ডিজিটাল সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে।

২০৪১ সাল নাগাত সারাদেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ১০ লাখ তরুণ-তরুণীদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হবে।

পাঁচ লাখ তরুণ-তরুণীদের এই ইনকিউবেশন থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় ও সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে দেশব্যাপী নয় হাজার ৩৯৭টি ডিজিটাল সেন্টারে কাজ করছেন। ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৩৮৫ অধিক নারী-পুরুষ উদ্যোক্তারা সরকারি-বেসরকারি সেবা নাগরিকদের কাছে দ্রুত ও স্বল্প ব্যয়ে পৌঁছে দিচ্ছে।

প্রতিমাসে ডিজিটাল সেন্টার থেকে ৭৫ লক্ষের অধিক সেবা প্রদান করা হচ্ছে। নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটুআই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মামুনুর রশীদ ভুঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com
https://slotbet.online/
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com