• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক রাজনৈতিক ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান এনসিপির সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

প্রবাস পোস্ট, ডেস্ক / ৬৪ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়াতলী এলাকার প্রয়াত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, শিশু ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। আট বছর বয়সী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সুযোগে আসামি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালত এ রায় দিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com