• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি ব্যাঙের প্রস্রাব ও বিষ্ঠা কি নাপাক? মেঝে পবিত্র করবেন যেভাবে উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে জনপ্রিয় গানের আসর বিউটি ব্লগ থেকে দেশের বড় অনলাইন বিউটি প্ল্যাটফর্ম, যেভাবে এগিয়েছে সাজগোজ ২০ হাজারের ফোনেই সব কাজ, তবু লাখ টাকার স্মার্টফোন কেন কেনেন মানুষ? চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার

গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা টেলিটকের

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৫০ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটক। এখন থেকে টেলিটকের যেকোনো নতুন সিম কেনা কিংবা পুরোনো সিম রিপ্লেসমেন্ট (পুনরুদ্ধার) দুই ক্ষেত্রেই গ্রাহকদের খরচ হবে মাত্র ৫০ টাকা।

টেলিটকের চলমান সব জনপ্রিয় প্যাকেজ ‘স্বাধীন’, ‘আগামী’, ‘বর্ণমালা’, ‘অপরাজিতা’, ‘Gen-Z’ এবং ‘টেলিটক পেশাজীবী’ সিমে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির ঘোষিত অফার অনুযায়ী, নতুন সিম ক্রয় এবং পুরোনো সিম রিপ্লেসমেন্ট ফি উভয়ই পুনর্নির্ধারণ করে ৫০ টাকা করা হয়েছে। তবে অফারটি উপভোগ করতে গ্রাহকদের সরাসরি টেলিটকের নিজস্ব কাস্টমার কেয়ার কিংবা অনুমোদিত কাস্টমার পয়েন্টগুলোতে যোগাযোগ করতে হবে।টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ অফারটি বহাল থাকবে। সাশ্রয়ী মূল্যে টেলিটকের সংযোগ নিতে বা পুরোনো সিম পরিবর্তন করতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে সেবাটি নিতে পারবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা টেলিটকের

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা টেলিটকের

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com