• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

শ্রীপুরে সাংবাদিককে খুন-জখমের হুমকি, সামাজিক মাধ্যমে অপপ্রচার: থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ৪৫ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে সংবাদ সংগ্রহের সময় হত্যার হুমকি, হয়রানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে মো. আলমাছ উদ্দিন সেলিমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

 

গত ৩ অক্টোবর শ্রীপুর মডেল থানায় জিডিটি করেন তিনি। জিডি নম্বর-২২৯ এবং ট্র্যাকিং নম্বর-AR2RF2। এস এম জহিরুল ইসলাম দৈনিক আমার দেশ-এর শ্রীপুর উপজেলা প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক।

জিডিতে তিনি অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের কাজে তালতলী বাজার সংলগ্ন গুণি বাড়ি এলাকায় গেলে আলমাছ উদ্দিন সেলিম তার প্রতি ক্ষিপ্ত হন। এরপর তাকে মারধর, খুন-জখম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জানমালের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ও ছবি দিয়ে পোস্ট করা হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। পরদিন তালতলী বাজারে এর প্রতিবাদ করলে তাকে আবারও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে আলমাছ উদ্দিন সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সি.আর মামলা নম্বর-২৪১৪/২৬ গাজীপুরের আদালতে চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ বলেন, “একজন সাংবাদিককে সংবাদ সংগ্রহের কারণে হুমকি দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন,এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রীপুরে সাংবাদিককে খুন-জখমের হুমকি, সামাজিক মাধ্যমে অপপ্রচার: থানায় জিডি

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রীপুরে সাংবাদিককে খুন-জখমের হুমকি, সামাজিক মাধ্যমে অপপ্রচার: থানায় জিডি

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com