• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট

স্টাফ রিপোর্টার / ৩৯ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৪ ই অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে পূবাইলে প্লাস্টিকের গোডাউন ও ভাঙ্গারি দোকানে আগুন। গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালিগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে প্লাস্টিকের ভাঙারি গোডাউন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের কারণে সড়কে দীর্ঘ যান জটে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মহানগরীর ৪০নং ওয়ার্ড এর মাজুখান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পূবাইল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,গোডাউনের ভিতরে কভার তার পুরে তামা বের করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হইতে পারে । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টঙ্গী-কালিগঞ্জ ও ঘোড়াশাল আঞ্চলিক সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাপণের কাজ শেষ পর্যায়ে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এখন নির্বাপণের কাজ চলছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমি সহ পূবাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ তাদের সহযোগিতা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচলও স্বাভাবিক হয়ে যাবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com