• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ফেসবুকে পুরোনো মেইল আইডি বদলাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ২৯ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়, অনেক সময় পরে সেটি আর ব্যবহার করতে চান না। আবার কারো ক্ষেত্রে পুরোনো ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিরাপত্তার কারণে নতুন ই-মেইল যুক্ত করার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে থাকা ই-মেইল ঠিকানা পরিবর্তন করা যায়।

ফেসবুকে এই কাজের জন্য আলাদা করে কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন নেই। মেটার অ্যাকাউন্টস সেন্টার থেকেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা যোগ, মুছে ফেলা কিংবা প্রয়োজন অনুযায়ী ম্যানেজ করা যায়। কীভাবে করবেন, ধাপে ধাপে দেখে নিন।

  • প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট খুলে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
  • এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সেটিংস নির্বাচন করুন।
  • সেটিংসের মধ্যে অ্যাকাউন্টস সেন্টার নামে একটি অপশন পাবেন। সেখানে ঢুকতে হবে।
  • অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করার পর পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করুন।
  • এরপর কন্ট্যাক্ট ইনফো নির্বাচন করুন।
  • এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে বর্তমানে যুক্ত ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার তথ্য দেখতে পাবেন।
  • নতুন কোনো ই-মেইল ঠিকানা অ্যাকাউন্টে যুক্ত করতে চাইলে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করুন।
  • এরপর অ্যাড ই-মেইল অ্যাড্রেস নির্বাচন করুন। এবার যে নতুন ই-মেইলটি ব্যবহার করতে চান, সেটি লিখুন এবং কোন অ্যাকাউন্টের সঙ্গে সেটি যুক্ত হবে তা নির্বাচন করুন।
  • এরপর নেক্সট চাপলে ফেসবুক আপনার নতুন ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন বা কনফার্মেশন কোড পাঠাবে।
  • ই-মেইলে পাওয়া কোডটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে আবার নেক্সট চাপুন।
  • প্রক্রিয়া শেষ হলে ক্লোজ নির্বাচন করুন। নতুন ই-মেইলটি অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।

পুরোনো ই-মেইল আইডি মুছে ফেলবেন কীভাবে?

  • অ্যাকাউন্টে থাকা পুরনো ই-মেইলটি আর রাখতে না চাইলে কন্ট্যাক্ট ইনফো বিভাগে ফিরে যান।
  • সেখানে যে ই-মেইল ঠিকানাটি সরাতে চান, সেটিতে ক্লিক করুন।
  • এরপর ডিলিট ই-মেইল নির্বাচন করে আবার মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করুন।
  • নিরাপত্তার কারণে ফেসবুক এ সময় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট এবং তারপর ক্লোজ চাপলে পুরোনো ই-মেইলটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া যাবে।

ই-মেইল পরিবর্তনের আগে যা মনে রাখবেন

ফেসবুক অ্যাকাউন্টে ই-মেইল বদলাতে চাইলে পুরোনো ই-মেইল সরিয়ে নতুন ই-মেইল যুক্ত করার প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। তবে নতুন ই-মেইলটি সক্রিয় এবং নিজের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা নিরাপত্তা যাচাইয়ের কাজে এটি প্রয়োজন হতে পারে।

এছাড়া অ্যাকাউন্টস সেন্টার থেকেই অ্যাকাউন্টের ই-মেইল সংক্রান্ত কিছু গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। কোন ই-মেইলটি প্রাইমারি হিসেবে ব্যবহার হবে এবং সেটি কারা দেখতে পারবেন, সেই বিষয়েও প্রয়োজন অনুযায়ী সেটিংস ঠিক করে নিতে পারেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ফেসবুকে পুরোনো মেইল আইডি বদলাবেন যেভাবে

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ফেসবুকে পুরোনো মেইল আইডি বদলাবেন যেভাবে

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com