• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ওমরাহ পালন করে কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

বিনোদন ডেস্ক / ৮ টাইম:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ওমরাহ পালন করেছেন। পবিত্র সৌদি আরবের মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই কথায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন অভিনেত্রী।

এদিকে, ওই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। তিনি লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’

মন্তব্যের শেষাংশে অভিনেত্রী আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বার্তার মাধ্যমে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান উঠে এসেছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ওমরাহ পালন করে কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ওমরাহ পালন করে কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্য না করার আহ্বান

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com