• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

‘আম্মাজান’ সিনেমায় মান্নার মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

১৯৯৯ সালের কাজী হায়াৎ পরিচালিত ও চিত্রনায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও দর্শকের মুখে মুখে। মা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ব্যবসাসফল এই সিনেমাটি যেন আজও দর্শকহৃদয়ে দাগ কেটে আছে। তবে সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে অভিনেত্রী শবনম অভিনয় করলেও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন চিত্রনায়িকা শাবানা।

সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। তাকে যখন গল্পটি শোনালাম, গল্পটি শুনে কেঁদে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে বললেন, আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন।’ এরপর পরিচালক কাজী হায়াৎ যখন শিডিউল নিতে শাবানার কাছে যান, তখন অভিনেত্রী মানা করে দেন। পরিচালক জানান, তিনি যখন শাবানাকে জিজ্ঞেস করলেন কেন এ চরিত্রে অভিনয় করবেন না?

জবাবে শাবানা বললেন, মূলত, তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সকলে সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। তারা বলেছিলেন, শাবানা যদি মান্নার মা হয়ে যান, তখন তো আর আমাদের নায়িকা থাকবেন না। যার কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ সুন্দরী।পরিচালক আরও বলেন, ‘শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন, হায়াৎ ভাই আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।’

Share this news as a Photo Card


আরো নিউজ

‘আম্মাজান’ সিনেমায় মান্নার মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

‘আম্মাজান’ সিনেমায় মান্নার মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শাবানা, জানালেন কাজী হায়াৎ

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com