• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক / ৪ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রূপালী পর্দার গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানি সবসময়ই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেলিব্রিটিদের ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করে যখন আপত্তিকর ও অসম্মতির ছবি তোলার হিড়িক পড়ে, তখন তা আর বিনোদন থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় চরম অস্বস্তিকর। বিনোদন দুনিয়ায় এই অনৈতিক চর্চা নিয়ে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিলেন বলিউডের ভাইজান সালমান খান। পাপারাজ্জিদের সাফ হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এই বাড়াবাড়ি আর সহ্য করা হবে না।

 

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এর মঞ্চে সালমান স্পষ্ট ভাষায় জানান, ‘পাপারাজ্জিদের অবশ্যই বোঝা উচিত, প্রতিটি সেলিব্রিটি এমন ছবির জন্য স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং তাদের ব্যক্তিগত প্রাইভেসির প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক।’ ভাইজান কিছুটা খোলামেলাভাবে স্বীকার করেন, ’কিছু ক্ষেত্রে হয়তো কিছু তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে আনেন এবং প্রচারের আলোয় থাকতে এমন ছবি তোলার অনুমতি দেন, কিন্তু তার মানে এই নয় যে সবার ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হবে।’

সালমান খান আরও বলেন, ব’হু অভিনেত্রীই এই ধরনের ছবি তোলার ঘোরবিরোধী এবং যারা আপত্তি জানান, তাদের নিজেদেরও সাহসিকতার সঙ্গে এর প্রতিবাদ করা উচিত।’

নিষেধাজ্ঞা অমান্য করে যারা এখনও এই পথেই হাঁটছেন, তাদের বিরুদ্ধে খুব শিগগিরইউ বড়সড় আইনি ও জোরালো পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে রাখলেন বলিউড সুপারস্টার।

Share this news as a Photo Card


আরো নিউজ

পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com