• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

কালীগঞ্জে কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর / ৪৮ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তি স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-০৫ আসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন।

​মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট জনাব জাকির হোসেন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বি.এন.পি.-র আহবায়ক জনাব হুমায়ুন মাস্টার, এবং কালীগঞ্জ উপজেলা বি.এন.পি.-র সদস্য সচিব জনাব খালেকুজ্জামান (বাবলু), নাগরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​নতুন এই চারতলা ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

কালীগঞ্জে কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কালীগঞ্জে কলিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com