• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

চ্যাটজিপিটির চ্যাট মুছবেন, নাকি আর্কাইভ করবেন? জানুন পার্থক্য

প্রবাস পোস্ট, ডেস্ক / ৫৯ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাটজিপিটিতে চ্যাট মুছে ফেলা বা পরে ব্যবহারের জন্য আর্কাইভ করে রাখা যায়। তবে কোনো চ্যাট মুছে ফেললে সেটি আর ফেরত আনা যায় না বলে জানিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটির চ্যাট মুছে ফেলা ও সংরক্ষণের নিয়ম জানিয়েছে ওপেনএআই। কোনো চ্যাট মুছে ফেললে সেটি সঙ্গে সঙ্গে চ্যাটের তালিকা থেকে চলে যায়। এরপর সাধারণত ৩০ দিনের মধ্যে ওপেনএআইয়ের সিস্টেম থেকেও সেটি স্থায়ীভাবে মুছে ফেলা হয়। তবে আইনগত বা নিরাপত্তার কারণে কিছু তথ্য আরও কিছুদিন রাখা হতে পারে।

মুছে ফেলা চ্যাট পরে চ্যাটজিপিটি, এর প্রোগ্রামিং ব্যবস্থা বা সহায়তা কেন্দ্র—কোনো মাধ্যমেই ফেরত পাওয়া যায় না। তবে কোনো চ্যাট হঠাৎ তালিকায় না থাকলে সেটি মুছে গেছে—এমনটা নয়। চ্যাটটি আর্কাইভ করা থাকতে পারে। সেটিংসে গিয়ে আর্কাইভ করা চ্যাটের তালিকা থেকে সেটি আবার ফিরিয়ে আনা যায়।

চ্যাট খুঁজে না পেলে সঠিক হিসাব বা কর্মক্ষেত্রে প্রবেশ করা হয়েছে কি না, সেটিও দেখে নিতে হবে। প্রয়োজনে চ্যাটজিপিটি থেকে বের হয়ে আবার প্রবেশ করা যায়। সেবায় কোনো সমস্যা চলছে কি না, সেটিও পরীক্ষা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ চ্যাট ভবিষ্যতে দরকার হতে পারে মনে হলে মুছে না ফেলে আর্কাইভ করে রাখা ভালো। পরে প্রয়োজন হলে সেটি আবার দেখা যাবে।

চ্যাটজিপিটিতে থাকা তথ্যের কপি রাখতে চাইলে সেটি রপ্তানি করার সুযোগও আছে। সেটিংসের তথ্য নিয়ন্ত্রণ অংশ থেকে এ জন্য অনুরোধ করা যায়। গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত সেবার তথ্য কোনো চ্যাটে ব্যবহার করা হলে সেই চ্যাট মুছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যও মুছে ফেলার প্রক্রিয়ায় যেতে পারে। তবে শুধু সংযুক্ত সেবা বিচ্ছিন্ন করলেই আগের চ্যাট মুছে যায় না। তাই গুরুত্বপূর্ণ চ্যাট মুছে ফেলার বদলে আর্কাইভ করে রাখা বা প্রয়োজনীয় তথ্য আলাদাভাবে সংরক্ষণ করাই ভালো।

চ্যাট খুঁজে না পেলে সঠিক হিসাব বা কর্মক্ষেত্রে প্রবেশ করা হয়েছে কি না, সেটিও দেখে নিতে হবে। প্রয়োজনে চ্যাটজিপিটি থেকে বের হয়ে আবার প্রবেশ করা যায়। সেবায় কোনো সমস্যা চলছে কি না, সেটিও পরীক্ষা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ চ্যাট ভবিষ্যতে দরকার হতে পারে মনে হলে মুছে না ফেলে আর্কাইভ করে রাখা ভালো। পরে প্রয়োজন হলে সেটি আবার দেখা যাবে। চ্যাটজিপিটিতে থাকা তথ্যের কপি রাখতে চাইলে সেটি রপ্তানি করার সুযোগও আছে। সেটিংসের তথ্য নিয়ন্ত্রণ অংশ থেকে এ জন্য অনুরোধ করা যায়। গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত সেবার তথ্য কোনো চ্যাটে ব্যবহার করা হলে সেই চ্যাট মুছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যও মুছে ফেলার প্রক্রিয়ায় যেতে পারে। তবে শুধু সংযুক্ত সেবা বিচ্ছিন্ন করলেই আগের চ্যাট মুছে যায় না। তাই গুরুত্বপূর্ণ চ্যাট মুছে ফেলার বদলে আর্কাইভ করে রাখা বা প্রয়োজনীয় তথ্য আলাদাভাবে সংরক্ষণ করাই ভালো।

Share this news as a Photo Card


আরো নিউজ

চ্যাটজিপিটির চ্যাট মুছবেন, নাকি আর্কাইভ করবেন? জানুন পার্থক্য

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

চ্যাটজিপিটির চ্যাট মুছবেন, নাকি আর্কাইভ করবেন? জানুন পার্থক্য

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com