• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

প্রবাস পোস্ট, ডেস্ক / ২৮ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হওয়ার সময় কমিয়ে তাৎক্ষণিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ব্যবহার করে সম্পন্ন হওয়া সব লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

বর্তমানে বাংলা কিউআর পেমেন্টের অর্থ মার্চেন্টের হিসাবে জমা হতে এক দিন পর্যন্ত সময় লাগে। নতুন নির্দেশনা কার্যকর হলে এ অপেক্ষার অবসান হবে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দৃশ্যমান ও ব্যবহারযোগ্য স্থানে রাখতে হবে। বিশেষ করে হোম পেজের নিচের মাঝামাঝি অংশে, ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজে পৌঁছাতে পারে—এমন জায়গায় আইকনটি রাখতে হবে।এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুযোগ দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে এবং মার্চেন্টদের এ পদ্ধতিতে পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থা চালু হলে বাংলা কিউআরে পেমেন্ট গ্রহণের পর মার্চেন্টদের অর্থ জমা হওয়ার জন্য পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ফলে লেনদেনের অর্থ দ্রুত ব্যবহার করার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

17 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

17 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com