• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে আলেমদের দুই দফা দাবি টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

ডিমলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি / ২৮ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতিসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। ​অভিযোগসূত্রে জানা যায়,তিনি স্কুলের ল্যাবটপ, প্রজেক্টর বাসায় নিয়ে রেখেছেন, বরাদ্দকৃত সরকারি টাকা নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। ​স্থানীয় অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক অধিকাংশ দিনই দেরিতে বিদ্যালয়ে আসেন এবং সময় শেষ হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেন।

পাঠদানের মান দিন দিন নেমে যাচ্ছে, যার ফলে অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফান্ড নিয়েও নয় ছয়ের অভিযোগ করেছেন তারা। ​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক বলেন, “সরকারি যে অনুদানই আসে, তার কোনো সঠিক হিসাব আমরা পাই না। প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো স্কুল চালান। কিছু বলতে গেলে তিনি অশালীন আচরণ করেন। ​অনিয়মের বিষয়ে জানার জন্য,মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।

​এ বিষয়ে ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন কেটে দেন, পরবর্তীতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি গণমাধ্যম কর্মীদের কে বলেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ডিমলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগ

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ডিমলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগ

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com