গাজীপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
এসময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকরা তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএম। এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
https://slotbet.online/