• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

জাতীয় দলের ব্যাটিং কোচ নন আশরাফুল, বিসিবির সঙ্গে চুক্তি বহাল

স্পোর্টস ডেস্ক / ২৯ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে- এই ধরনের কোনো কথা বিসিবি থেকে বলা হয়নি। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ইস্যুতে ক্রিকেট বোর্ড শনিবার (২৪ অক্টোবর) রাতে যে প্রেস রিলিজ দিয়েছে, সেখানে জাতীয় দলের ব্যাটিং কোচ পদে মোহাম্মদ আশরাফুলের অবস্থা বা অবস্থানের পরিবর্তন ঘটানো হয়েছে বলেই শুধু উল্লেখ করা হয়েছে।কিন্তু কঠিন সত্য হচ্ছে মোহাম্মদ আশরাফুল আর জাতীয় দলের ব্যাটিং কোচ নন।

 

তাহলে মোহাম্মদ আশরাফুলের স্ট্যাটাসটা কী দাঁড়াবে বা কী দাঁড়িয়েছে? তিনি কি বিসিবির সঙ্গে আছেন? জাতীয় দলের ব্যাটিং কোচ না থাকলে তিনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো পর্যায়ে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফরম্যান্স ইউনিট- এই ধরনের কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকবেন?তাৎক্ষণিকভাবে ক্রিকেট বোর্ড থেকে এসব কিছু জানানো না হলেও ক্রিকেট বোর্ডেরই দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যে বিসিবির সঙ্গে মোহাম্মদ আশরাফুলের চুক্তি আছে, সেটা ভঙ্গ করা হয়নি বা সেটা ভাঙা হয়নি, সেটা বহাল আছে।অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আরও তিন মাস মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বিসিবির চুক্তি আছে। তার মানে এই তিন মাস মোহাম্মদ আশরাফুলকে বিসিবি যে কোনো জায়গায় দায়িত্ব দিতে পারবে বা দিতে পারে।

 

এমনকি সেটা এনসিএলে কোনো বিভাগীয় দলের দায়িত্বও হতে পারে।এখন মোহাম্মদ আশরাফুল কী ভাবছেন, সেটাও কিন্তু জানার বিষয়। তাৎক্ষণিকভাবে গতকাল মোহাম্মদ আশরাফুলের কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও জাগো নিউজ আজ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলেছে। আশরাফুল খুব স্বাভাবিক কণ্ঠেই জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে দায়িত্ব পেয়েছিলাম। তবে আমার বড় পর্যায়ে কোচিংয়ের হাতেখড়ি সবে হয়েছে। আমি জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করেছি। ক্রিকেট বোর্ড আমাকে আর সেই পদে কন্টিনিউ না করে অন্যত্র যদি দিতে চায় বা অন্যত্র আমাকে ব্যবহার করতে চায়, আমি সেটাকে সাদরে গ্রহণ করব।’‘কারণ আমি মনে করি আমার কোচিং ক্যারিয়ার, বিশেষ করে বড় পরিসরে, সবে শুরু হয়েছে।

 

আবারও বলছি আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করার সুযোগ আমার হয়েছে। এখন যদি বয়স ভিত্তিক, এইচপি কোথাও আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই করব। কারণ আমি কোচিংটা করতে চাই এবং কোচিং ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করারও ইচ্ছে আমার আছে।’‘কাজেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে না থাকলেই যে আমি মুষড়ে পড়ব, মনমরা হয়ে থাকব বা এটাকে আমার একটা ডাউনফল মনে করব তেমন না। আমার যদি ভবিষ্যতে সুযোগ আসে অন্যত্র ভালো কাজ করার, অবশ্যই আমি সেটা গ্রহণ করব এবং আমি দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা জানি, আমি যা বুঝি, সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে বা নতুন প্রজন্মের মধ্যে বিলিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করব। এখন ক্রিকেট বোর্ড আমাকে কোথায় রাখবে বা আদৌ রাখবে কি না সেটা বোর্ডের ব্যাপার।’

Share this news as a Photo Card


আরো নিউজ

জাতীয় দলের ব্যাটিং কোচ নন আশরাফুল, বিসিবির সঙ্গে চুক্তি বহাল

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জাতীয় দলের ব্যাটিং কোচ নন আশরাফুল, বিসিবির সঙ্গে চুক্তি বহাল

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com