• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে মন্তব্য, আবু বকরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর এআই ডাটা সেন্টার নির্মাণে ফিনল্যান্ডে ৪ লাখ গাছ কাটার অভিযোগ, বন্ধ কাজ

২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রবাস পোস্ট ডেস্ক / ৩ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।শনিবার (২৪ অক্টোবর) রাতে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এর আগে গত ১২ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে জানিয়েছিলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় যে দিনটি নির্ধারণ করে দেবে, সেই দিনেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করবে বোর্ডগুলো।

 

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়, যা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

Share this news as a Photo Card


আরো নিউজ

২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com