• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে আলেমদের দুই দফা দাবি টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’

বিনোদন ডেস্ক / ৪৪ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অধরা ভালোবাসা আর না-পাওয়ার আক্ষেপের গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

‘মথুরা’ এমন দুই মানুষের গল্প বলে, যাদের মন এক হলেও বাস্তব জীবন বয়ে চলে ভিন্ন পথে। ভালোবাসা থাকলেও একসঙ্গে হওয়ার সুযোগ না পাওয়ার সেই অনুভূতিই গানের মূল বিষয়।রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লাইলী-মজনুর মতো প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, ‘মথুরা’তেও উঠে এসেছে সেই আকুলতার অনুভব।

জীবনে যে সম্পর্ক পূর্ণতা পায়নি, তার রেশ কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে সেটিই তুলে ধরা হয়েছে।অঙ্কন কুমার রায় ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটিতে ফুটে উঠেছে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার আবেগ।আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে ‘মথুরা’।

Share this news as a Photo Card


আরো নিউজ

অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com