• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

অভিনেতা সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। তার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকার গাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

রোববার মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটে। সাত্র ৭ সেকেন্ডে হামলাকারীরা ৫ রাউন্ড গুলি ছুড়েছিল। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে গ্রেফতারও করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন বাহিনী স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। ধৃতদের একজন মহারাষ্ট্রের এবং অন্য দুজন হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীরা আগে থেকেই পরিকল্পনা করে থাকতে পারে। গুলি চালানোর আগে টাইগার শ্রফের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস বার্তা ও পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, ভয়েস বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর পক্ষ থেকে টাইগারকে হুমকি দেওয়া হয়েছিল। সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে।

অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া পোস্টে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। সেখানে লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেওয়া অনিল পণ্ডিত ও হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। পোস্টে আরও দাবি করা হয়, আগেও টাইগারকে সতর্ক করা হয়েছিল। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত যোগসূত্র এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সালমান খানের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হওয়ার পেছনে রয়েছে ২০২৪ সালের ১৪ এপ্রিলের ঘটনাও। সেদিন ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

টাইগার শ্রফের ওপর হামলার তদন্তের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি ও দায় স্বীকারের দাবির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের নিরাপত্তা জোরদার

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টাইগার শ্রফের গাড়িতে গুলি, সালমান খানের নিরাপত্তা জোরদার

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com