• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের সভাপতি রিপন আনসারী সাধারণ সম্পাদক হাজী মুছা তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা পল্লবীতে শিশু হত্যা • মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাবার সাক্ষাৎ ‘রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রেই বিএনপি সাফল্য দেখাতে পারছে না’ প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ম ভেঙে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে একই কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা সিকৃবিতে র‍্যাগিংয়ের নামে জুনিয়রদের ওপর হামলা- মারধর, আহত অন্তত ৬ প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? অপটিমাস রোবট উৎপাদনে বড় চ্যালেঞ্জে টেসলা মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর) / ১৯ টাইম:
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং) ভাদুন এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জননেতা এ কে এম ফজলুল হক মিলন।
উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মি. আগষ্টিন পিউরিফিকেশন, চেয়ারম্যান, কালব এবং মি. প্রতাপ আগষ্টিন গমেজ, চেয়ারম্যান, দি মেট্রোপলিটন খ্রিস্টান হাউজিং সোসাইটি লিমিটেড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদুন ধর্মপল্লীর পাল পুরোহিত ও বিদ্যালয়ের সভাপতি ফাদার সেন্টু জাখারিয়াস কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. অনিল লিউ গমেজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী সেলিন কস্তা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাদুন ধর্মপল্লীর পালকীয় পরিষদের সহ-সভাপতি মি. সুজয় পিউরিফিকেশন।

এসময় আরও উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল,সাধারন সম্পাদক হারুন অর রশিদ সরকার,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া এবং এম নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক রাকিব হোসেন মোল্লা,থানা বিএনপির সদস্য আসাদ হোসেন খান বুলবুল।

দিনব্যাপী আয়োজনে সকাল ৯টায় অনুষ্ঠানের শুভারম্ভ, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ এবং বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
26 September 2026

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

www.hostbuybd.com
https://slotbet.online/
26 September 2026

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

www.hostbuybd.com