• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

আজ ২২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

লাইফস্টাইল ডেস্ক / ৯ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সময় নিজের নিয়মে গড়িয়ে চলে, আর তার সঙ্গে সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে গড়ে ওঠে ইতিহাসের নতুন অধ্যায়। প্রতি বছর ২২ নভেম্বর ফিরে আসে তার স্মৃতি নিয়ে—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় অতীতের নানা দিক। আসুন, ইতিহাসের দিনপঞ্জি থেকে দেখে নিই ২২ নভেম্বরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি:

 

• ১২২১ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।

• ১৭০৭ – যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।

• ১৭৭৪ – ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন।

• ১৮৫৬ – বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

• ১৮৫৭ – সিপাহি বিদ্রোহের সময় ঢাকার লালবাগ কেল্লায় সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।

• ১৮৭৭ – টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।

• ১৯১০ – লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।

• ১৯১৭ – শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে [১৯৭৩] নোবেলজয়ী ব্রিটিশ জীববিজ্ঞানী স্যার অ্যান্ড্রু ফিল্ডিং হাক্সলের জন্ম।

• ১৯২২ – ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।

• ১৯২৪ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয়।

• ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।

• ১৯৬৩ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ডালাস সফরের সময় এক মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।

• ১৯৯০ – ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার পদত্যাগ করেন।

• ১৯৯০ – বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

• ১৯৯১ – মিশরের উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম:

• ১৬০২ – স্পেনের রানি এলিজাবেথ।

• ১৭৮৭ – ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক।

• ১৮১৯ – ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট।

• ১৮৬৯ – নোবেলজয়ী (১৯৪৭) ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদ।

• ১৮৮৬ – বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস।

• ১৮৯০ – ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গল।

• ১৯০৪ – নোবেলজয়ী (১৯৭০) ফরাসি পদার্থবিদ লুই নিল।

মৃত্যু:

• ১৩১৮ – রাশিয়ার রাজকুমার মিখাইল।

• ১৯১৬ – মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।

• ১৯৮৭ – সুরকার ও সংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।

Share this news as a Photo Card


আরো নিউজ

আজ ২২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আজ ২২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com