• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি

স্পোর্টস ডেস্ক / ০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যুব এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল আজিজুল হাকিম তামিমের দল। আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে যুবা টাইগাররা।আগামী ৫ নভেম্বর পর্দা উঠবে যুব এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

যুব এশিয়া কাপের ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশের যুবারা। যেখানে তাদের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৫ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশও। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ নভেম্বর। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ নভেম্বর হবে সেমিফাইনাল, ১৪ তারিখ ফাইনাল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com