• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক লিটন, চমক আলিস

স্পোর্টস ডেস্ক / ১০ টাইম:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন লিটন দাস। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন তিনি। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তানের ম্যাচ। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।

 

একনজরে বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।

Share this news as a Photo Card


আরো নিউজ

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক লিটন, চমক আলিস

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক লিটন, চমক আলিস

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com