গাজীপুরে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত ও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করার দাবি জানান আয়োজকরা। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতীতে এ কর্মসূচি সম্পূর্ণ হয়