• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, চাইলেন সবার দোয়া

বিনোদন ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে গত ১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আইন ও কল্যাণ সম্পাদক সুচনা সিকদারসহ সংগঠনের প্রতিনিধিরা সম্প্রতি হাসপাতালে গিয়ে কল্পনাকে দেখে এসেছেন। তারা জানান, তাদের দেখে খুশি হয়েছেন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্পনা ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মীরা। সাদাকালো সিনেমার যুগে নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন খালেদা আক্তার কল্পনা। বড় বোন, ভাবী ও মায়ের চরিত্রে নিজেকে তিনি প্রমাণ করেছেন অনন্য একজন শিল্পী হিসেবে। বর্তমানে অভিনয়ে আর নিয়মিত নন। উল্লেখ্য, খালেদা আক্তার কল্পনা সর্বশেষ পরিচালক মুন্না খানের ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, চাইলেন সবার দোয়া

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, চাইলেন সবার দোয়া

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com