• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

প্রবাস ডেস্ক / ৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, অক্টোবর মাসের ১২ দিনে ১২৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা তার আগের মাসের একই সময়ে এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ বেশি এসেছে এখন পর্যন্ত।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।

এর আগে সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে।

আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

Share this news as a Photo Card


আরো নিউজ

অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com