• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী?

ধর্ম ডেস্ক / ২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রশ্ন: নামাজা আদায়ের সময় শরীরে মশা বসলে নামাজরত ব্যক্তি যদি মশা মারে অথবা সিজদায় যাওয়ার সময় অনিচ্ছায় হাঁটু বা হাতের নিচে পড়ে কোনো মশা মরে যায় এবং মশার রক্ত তার গায়ে বা পোশাকে লেগে যায়, তাহলে করণীয় কী? মশার রক্ত লাগার কারণে তার শরীর-পোশাক কি অপবিত্র হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে?

উত্তর: নামাজে মশা কামড়ালে কেউ যদি হাত দিয়ে মশা তাড়ায় বা থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলে, তাহলে নামাজ নষ্ট হবে না। মশা মারার কারণে অজু ভাঙবে না এবং মশার রক্ত বের হয়ে শরীরে বা পোশাকে লাগলে তার শরীর বা পোশাকও অপবিত্র হবে না।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে মশার রক্ত নোংরা হলেও নাপাক নয়। মশা, মাছি, ছারপোকার মতো পোকামাকড়ের রক্ত নাপাক নয়। তাই মশার রক্ত পোশাকে লেগে গেলে পোশাক নাপাক হয় না। পোশাকে মশার রক্ত লেগে থাকা অবস্থায় নামাজ পড়ে ফেললে নামাজ শুদ্ধ হয়।

হাসান বসরি (রহ.), আতা ইবনে আবী রাবাহ (রহ.), আবু জাফর (রহ.), উরওয়া ইবনে যুবাইর (রহ.) প্রমুখ তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, পোশাকে মশা-মাছির রক্ত লাগলে পোশাক নাপাক হয় না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা)

তবে মশার রক্ত পোশাকে লেগে থাকলে সেটা ধুয়ে নেওয়া বা ওই পোশাক বদলে নামাজ পড়া উত্তম। নামাজ যথাসম্ভব পরিচ্ছন্ন কাপড় পরে আদায় করা উচিত।

Share this news as a Photo Card


আরো নিউজ

নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী?

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী?

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com