• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে আলেমদের দুই দফা দাবি টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

প্রবাস পোস্ট ডেস্ক / ৪ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করে অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ। ১৯৮৫ সাল থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে এ বৃত্তি প্রকল্প পরিচালনা করে আসছে।পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা মাইনুনুল ইসলাম মামুন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি চরিত্র গঠনের লক্ষ্যেই এ প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

 

প্রকল্পের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে অংকুর শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, ওয়ার্ড পাওয়ার কম্পিটিশন, অলিম্পিয়াড, ট্যালেন্ট সার্চ ও দেয়ালিকা প্রকাশ। পাশাপাশি স্কুলে ভর্তি সহায়িকা ও বিভিন্ন ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠোন্নয়নেও কাজ করছে সংগঠনটি।পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ তজল্লী আজাদ বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও চরিত্র গঠনে অংকুরের কার্যক্রম বিস্তৃত।

 

তিনি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং সংগঠনটির সাফল্য কামনা করেন।এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলের চেয়ারম্যান আনোয়ার এবং অংকুরের সাবেক উপদেষ্টা ইমরান হোসেন ও শহিদুল ইসলামসহ অন্যরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা সংগঠনটির সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।পরীক্ষা শেষে অংকুর বৃত্তি প্রকল্পের দক্ষিণ জোনের সদস্যসচিব সাব্বির হুসাইন সাকিব প্রকল্পের কার্যনির্বাহী সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com