• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে তাদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হবে, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই কারও কাছে।বিষয়টি নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জাগো নিউজকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। আমরা চাই, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে।

 

হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন, এটা নিশ্চিত।’সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে তারা তিন মাসের বকেয়া বেতন পেতে পারেন। তবে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন কার্যকরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার আদেশ জারি করবে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ। তবে অর্থ বিভাগ সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ জানাতে পারছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্যমতে, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাচ্ছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com