• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টিভিতে আজকের খেলা, ২৬ অক্টোবর ২০২৬ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জানুন ফজিলত ও অর্থ গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন জলঢাকায় শ্মশানঘাট রক্ষা কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু, ফের হামলার হুমকি হুথিদের ২৯ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক অবস্থা তদন্তের দায়িত্ব পেলেন মুরাদ, ১৫ দিনে প্রতিবেদন এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার, বিপি ও কাতার থেকে কেনা হবে ৬ কার্গো

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জানুন ফজিলত ও অর্থ

ধর্ম ডেস্ক / ১২ টাইম:
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঘুমকে ইসলামে মৃত্যুর সমতুল্য হিসেবে গণ্য করা হয়েছে। তাই ঘুম থেকে জাগ্রত হওয়া মহান আল্লাহর এক বিরাট নিয়ামত। ঘুম থেকে ওঠার পর নবীজি (সা.) থেকে বর্ণিত এই দোয়াটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

ঘুম থেকে ওঠার দোয়া

ঘুম থেকে উঠে নবীজির (সা.) সুন্নত অনুসরণ করে এ দোয়াটি পড়ুন:

اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।

অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কেয়ামতের দিন তাঁর দিকেই হবে আমাদের পুনরুত্থান।

যে হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে

হুযাইফা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন শোয়ার জন্য বিছানায় আসতেন তখন বলতেন, ‘আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া।’ (হে আল্লাহ! তোমার নামেই মৃত্যুলাভ (নিদ্রা) করছি এবং তোমার নামেই জীবিত (জাগ্রত) হব।)

আবার যখন জেগে উঠতেন তখন বলতেন, ‘আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা‘দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর। (সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কেয়ামতের দিন তাঁর দিকেই হবে আমাদের পুনরুত্থান।)

(সহিহ বুখারি: ৬৩১২)

Share this news as a Photo Card


আরো নিউজ

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জানুন ফজিলত ও অর্থ

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জানুন ফজিলত ও অর্থ

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com