• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পরিচয়পত্র না পরায় শিক্ষকের স্কেলের আঘাত, হাত অবশ হওয়ার শঙ্কায় স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫ ৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের নুসুক অ্যাপে কুইজ খেলেই বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হলো গ্যাস সরবরাহ ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়ে প্রায় তিন গুণ ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, হোয়াইট হাউজের কাছে তিন অস্ত্রসহ যুবক আটক

৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে তার এই অবসর কার্যকর হবে। গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. রফিকুল ইসলামের জন্ম তারিখ ১৯৬৭ সালের ০১ ডিসেম্বর। বয়স ৫৯ (ঊনষাট) বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী তাকে আগামী ৩০ নভেম্বর সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ছুটির প্রাপ্যতা থাকায় একই আইনের ৪৭ ধারা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ মাসের জন্য তাকে পূর্ণগড় বেতনে অবসর-উত্তর (পিআরএল) ছুটি মঞ্জুর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে অর্পণ করে অবসর-উত্তর ছুটিতে যাওয়ার জন্য রফিকুল ইসলামকে অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com