• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

প্রবাস ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) চিকিৎসাধীন গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি মো. শামিনুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

রাজশাহী জেলার বাসিন্দা ৪৯ বছর বয়সী শামিনুল ইসলাম গত ১২ নভেম্বর ২০২৬ কর্মস্থলে দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসাসেবা দেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাইকমিশনার তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতিও জানতে চান। এ সময় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে স্থানান্তরের পরামর্শ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, যেন তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা যথাযথভাবে করা যায়।

এ সময় হাইকমিশনার বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিদেশের মাটিতে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার। কোনো প্রবাসী দুর্ঘটনা, অসুস্থতা বা সংকটের সম্মুখীন হলে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক ও কনস্যুলার সহযোগিতা প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা চাই, প্রত্যেক প্রবাসী বিদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগ পান।’

হাইকমিশনার আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো সমন্বিতভাবে কাজ করছে। আহত শামিনুল ইসলামের চিকিৎসা ও পরবর্তী প্রয়োজনীয় সহযোগিতায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহায়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে মালদ্বীপ সরকার, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসাসেবা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আহত প্রবাসী বাংলাদেশির উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির চিকিৎসা, নিরাপত্তা, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণে বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। অসুস্থ, দুর্ঘটনায় আহত কিংবা জরুরি পরিস্থিতিতে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা প্রদান হাইকমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিদেশে কর্মরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের কল্যাণ ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার বাস্তবায়নে মানবিক ও কনস্যুলার কার্যক্রম অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।

Share this news as a Photo Card


আরো নিউজ

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com