• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক অভিনেতা তমাল মাহবুবের ৪ দিন, সাবেক এমপি ও সচিবের ৭ দিন করে রিমান্ড ১৫ বছরেও বিশ্ব র‍্যাংকিংয়ে নাম ওঠেনি বুটেক্সের, দায় গবেষণার সীমাবদ্ধতার? হাজার গোলের আরও কাছে রোনালদো, গোল করেও হারল আল নাসর পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, এলইইডি সনদ ৩০২টির গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় জাতীয় নারীশক্তির নিন্দা ও প্রতিবাদ দেশের ৮ জেলা ও ঢাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

আন্তর্জাতিক ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে নতুন কোনো তথ্য বা আপডেট নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একইসঙ্গে পূর্ববর্তী ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যটিই পুনরায় দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো আপডেট বা অগ্রগতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল স্পষ্ট করে জানান, এ বিষয়ে তার কাছে কোনো নতুন তথ্য বা আপডেট নেই। পূর্ববর্তী ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যটিই পুনরায় দেখার পরামর্শ দেন তিনি।

‘দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে বসে থাকা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে’, প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রণধীর জয়সওয়াল অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ভারত ধারাবাহিকভাবে একই অবস্থানে রয়েছে যে দেশটি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস ও অভিন্ন সাংস্কৃতিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত।’

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এবং নবায়নের বিরুদ্ধে বিভিন্ন মহলের দাবির মুখে দুই দেশের মধ্যে কোনো আলোচনা বা অগ্রগতি আছে কি না, এ বিষয়ে তিনি বলেন, ‘গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশন বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাকি কেবল কারিগরি পর্যায়ের আলোচনা হবে, এমন প্রশ্নে জয়সওয়াল জানান, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে আপাতত কোনো নতুন তথ্য নেই; তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন তথ্য নেই: ভারত

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com