• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের সেবা দিল বাংলাদেশ দূতাবাস একই দিনে দুই সিনেমা মুক্তি, শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করলেন সালমান হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু? জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক, ৭২ ঘণ্টা পরও মিলতে পারে চিকিৎসার সুযোগ

জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১১ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শহর থেকে গ্রাম-সব জায়গায় আবারও শোনা যাচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ। তবে এবার এই প্রবণতার নেতৃত্ব দিচ্ছে জেন-জি প্রজন্ম। প্রযুক্তিনির্ভর এই প্রজন্ম নতুন নতুন প্রবণতা তৈরির পাশাপাশি পুরোনো সংস্কৃতিকেও নতুনভাবে তুলে ধরতে পরিচিত। প্রযুক্তি, ঐতিহ্য, পরিবেশসচেতনতা ও ব্যবহারিক প্রয়োজনের সমন্বয়ে তারা মোটরসাইকেল চালানোর সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া আনছে।

এই সাংস্কৃতিক পরিবর্তনের পেছনে শুধু মোটরসাইকেল চালানোর আনন্দ নয়, বরং ব্যক্তিস্বাতন্ত্র্য, টেকসই জীবনযাপনের মূল্যবোধ এবং আধুনিক শহুরে জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। জেন-জিদের মধ্যে মোটরসাইকেল সংস্কৃতির এই নতুন প্রবণতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোটরসাইকেল সংস্কৃতিতে জেন-জিদের নতুন দৃষ্টিভঙ্গি

মোটরসাইকেল দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রতীক। তবে জেন-জিদের কাছে এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং প্রযুক্তি ও নিজস্ব পরিচয় প্রকাশের উপায়। তাদের চাহিদা বিবেচনায় নির্মাতারা স্মার্ট সংযোগ সুবিধা, এআই ও বৈদ্যুতিক প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে জনপ্রিয় হচ্ছে নতুন মোটরসাইকেল সংস্কৃতি।

পরিবেশ সচেতনতা, শহুরে যাতায়াত ও জ্বালানি সাশ্রয়

কম পরিচালন ব্যয় ও পরিবেশসচেতনতা জেন-জিদের মোটরসাইকেলের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। বিশেষ করে বৈদ্যুতিক স্কুটার ও কম ইঞ্জিনক্ষমতার বাইক তাদের পছন্দের তালিকায় রয়েছে। এ চাহিদা বিবেচনায় নির্মাতারাও পরিবেশবান্ধব মডেল তৈরি করছে। তাছাড়া যানজটের মধ্যে সামলানো সহজ এবং অল্প তেলে অধিক রাস্তা চলে এমন মোটরসাইকেল জেন-জিদের পছন্দ তালিকায় আছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ যাতে কম হয় সেদিকেও নজর আছে জেন-জিদের।

নিজস্ব রুচি ও ফ্যাশনে ব্যক্তিস্বাতন্ত্র্য প্রকাশ

মোটরসাইকেলের নকশায় নিজস্ব রুচি তুলে ধরতে পছন্দ করেন জেন-জিরা। স্ট্রিটওয়্যার অনুপ্রাণিত বৈদ্যুতিক বাইক, ক্যাফে রেসার কিংবা আধুনিক ও পুরোনো নকশার স্ক্র্যাম্বলারের জনপ্রিয়তা এরই প্রতিফলন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেল সংস্কৃতির বিস্তার

ইনস্টাগ্রাম ও ইউটিউবে স্টান্ট রাইডিং, দলবদ্ধ ভ্রমণ ও মোটরসাইকেল চালানোর ভিডিও জনপ্রিয় হচ্ছে। এসব কনটেন্ট অনলাইন কমিউনিটি গড়ে তোলার পাশাপাশি বাস্তব জীবনের মোটরসাইকেল আয়োজনেও উৎসাহ জোগাচ্ছে।

জেন-জিরা যা খোঁজে

জেনারেশন জেডের চালকেরা সাধারণত সহজে নিয়ন্ত্রণ করা যায়-এমন কম ও মাঝারি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল, বৈদ্যুতিক বাইক এবং আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মডেল পছন্দ করেন। শহরে চলাচল, নিজস্ব রুচির প্রকাশ এবং সীমিত বাজেটের কথা বিবেচনায় রেখেই তারা এসব বাইক বেছে নেন।

  • শহরে সহজে চালানো ও জ্বালানি সাশ্রয়: সহজে পার্কিং করা যায়, যানজটে নিয়ন্ত্রণে সুবিধা হয় এবং রক্ষণাবেক্ষণের খরচ কম।
  • প্রযুক্তি ও নিরাপত্তা: টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন সংযোগ, রাইড মোড, এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল।
  • নকশা ও নিজের মতো সাজানোর সুযোগ: স্বতন্ত্র নকশা, রেট্রো-আধুনিক বা স্পোর্টি ধরন এবং নিজের পছন্দমতো পরিবর্তনের সুযোগ।
  • সাশ্রয়ী দাম: শুরুতে কম খরচ, অথবা ব্যবহৃত মোটরসাইকেলের বাজারে ভালো দামে কেনার সুযোগ। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও বিমার খরচও যেন নাগালের মধ্যে থাকে।

জনপ্রিয় মোটরসাইকেল

জেন-জিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এমন মোটরসাইকেলগুলোর তালিকা দেখলেই এই প্রজন্মের পছন্দ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।

  • রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০: সহজে নিয়ন্ত্রণ করা যায়, রেট্রো-স্ট্রিট নকশা এবং শহরে দৈনন্দিন ব্যবহারের উপযোগিতার কারণে জেন-জির পছন্দের তালিকায় এগিয়ে।
  • ইয়ামাহা এমটি-০৭: যারা বেশি শক্তিশালী ইঞ্জিন ও স্পোর্টি নেকেড-বাইক চালানোর অভিজ্ঞতা চান, আবার দৈনন্দিন ব্যবহারের সুবিধাও রাখতে চান, তাদের কাছে জনপ্রিয়।
  • সুজুকি এসভি৬৫০: ভারসাম্যপূর্ণ শক্তি, সহজে নিয়ন্ত্রণ, নির্ভরযোগ্যতা এবং ব্যবহৃত মোটরসাইকেলের বাজারে ভালো দামের জন্য পরিচিত।
  • কম ইঞ্জিনক্ষমতার ও অ্যাডভেঞ্চার বাইক: ২৫০ থেকে ৫০০ সিসির মোটরসাইকেল এবং হালকা অ্যাডভেঞ্চার বাইকের জনপ্রিয়তা বাড়ছে। বহুমুখী ব্যবহার, কম ওজন ও সাশ্রয়ী দামের কারণে এগুলো চালকদের আকৃষ্ট করছে। তবে বাংলাদেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্তই বাইক রেজিস্ট্রেশনের অনুমতি আছে।
  • বৈদ্যুতিক মোটরসাইকেল: প্রযুক্তিপ্রেমী ও পরিবেশসচেতন চালকদের কাছে এগুলো আকর্ষণীয়। স্মার্ট ফিচার এবং শহরে কম দূষণে চলাচলের সুবিধা এর অন্যতম কারণ।

সব মিলিয়ে, জেন-জিদের হাত ধরে মোটরসাইকেল সংস্কৃতি নতুন রূপ পাচ্ছে। তাদের কাছে মোটরসাইকেল এখন শুধু যাতায়াতের বাহন নয়, বরং প্রযুক্তি, ব্যক্তিস্বাতন্ত্র্য ও জীবনযাপনের রুচি প্রকাশের মাধ্যম। পরিবেশবান্ধব প্রযুক্তি, নিরাপত্তা এবং সাশ্রয়ী ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় ভবিষ্যতে এই সংস্কৃতিতে আরও পরিবর্তন আসতে পারে। ফলে মোটরসাইকেল নির্মাতাদেরও জেন-জির চাহিদা ও জীবনযাপনের ধরন বিবেচনায় নিয়ে নতুন মডেল ও প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দিতে হবে।

 

Share this news as a Photo Card


আরো নিউজ

জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com