• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের সেবা দিল বাংলাদেশ দূতাবাস একই দিনে দুই সিনেমা মুক্তি, শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করলেন সালমান হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু? জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক, ৭২ ঘণ্টা পরও মিলতে পারে চিকিৎসার সুযোগ

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কমছে সোনার দাম। টানা দরপতনে অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক সোনার বাজারে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরের ২৮ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছায় প্রতি আউন্স সোনার দাম। কিন্তু এরপর থেকেই শুরু হয় দরপতন। এরই মধ্যে রেকর্ড দামের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ দর হারিয়েছে সোনা।

এমন পরিস্থিতিতে সোনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের উপদেষ্টা ইভান মিলসের মতে, বিনিয়োগকারীদের প্রথমেই মনে রাখা উচিত, তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বছরে ২০ থেকে ৩০ শতাংশ মুনাফার আশা থাকলে দাম কমলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক।

তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এখন বুদ্ধিমানের কাজ হবে। মিলস জানান, স্বল্প মেয়াদে বন্ডের প্রকৃত মুনাফা বাড়ছে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। এতে ডলার আরও শক্তিশালী হবে। তাই বিনিয়োগ পোর্টফোলিওতে সোনা রাখার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

সোনা কি মুনাফার ইঞ্জিন নাকি বিমা

বিনিয়োগকারীদের সবার আগে বুঝতে হবে কেন তারা সোনা কিনছেন। মিলসের মতে, স্বল্পমেয়াদি লাভের আশায় সোনা কেনা ঠিক নয়। একে ঝুঁকি মোকাবিলার মাধ্যম বা হেজ হিসেবে দেখা উচিত। সোনা হলো বিনিয়োগের বিমার মতো, কোনো মুনাফা তৈরির ইঞ্জিন নয়। আর দাম যখন আকাশচুম্বী থাকে, তখন এই বিমা কেনাটা বড় ভুল।

মিলস বলেন, যদি আপনি সোনা কেনেন স্বল্পমেয়াদী মুনাফার আশায়, তবে সম্ভবত আপনার পোর্টফোলিওতে এর কোনো স্থানই নেই। যদি সোনা কেনা হয় একটি ‘হেজ’ (ঝুঁকি কমানোর উপায়) হিসেবে, তবে এটি পোর্টফোলিওতে একটি মূল্যবান অংশ হতে পারে। কিন্তু কেনার সময় দাম কত ছিল, তার ওপর নির্ভর করে এটি একটি খারাপ বিনিয়োগও হয়ে উঠতে পারে।

তবে যারা গত জানুয়ারির সর্বোচ্চ দামে দীর্ঘমেয়াদি সুরক্ষার কথা ভেবে সোনা কিনেছিলেন, তাদের দুশ্চিন্তার কিছু নেই। কারণ, ডলার দুর্বল হলে বা ভূরাজনৈতিক অস্থিরতা বাড়লে সোনা ভালো ফল দেয়। আর বাজার স্বাভাবিক হলে বিনিয়োগের অন্যান্য খাত সেই ঘাটতি পুষিয়ে দেয়। বৈচিত্র্যময় বিনিয়োগের মূল উদ্দেশ্যই এটি।

মিলস জানান, ডলার দুর্বল হলে কিংবা বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিলে সোনা সাধারণত ভালো পারফর্ম করে। আর যখন এই চাপগুলো কমে যায়, তখন পোর্টফোলিওতে থাকা অন্যান্য বিনিয়োগগুলো সেই ঘাটতি পূরণ করে দেয়।

দীর্ঘ মেয়াদে আশাবাদী বিশেষজ্ঞরা

সাম্প্রতিক দরপতন সত্ত্বেও অনেক বিশেষজ্ঞ দীর্ঘ মেয়াদে সোনা নিয়ে আশাবাদী। মরগান স্ট্যানলির ধাতু ও খনি কৌশল বিভাগের প্রধান অ্যামি গাওয়ারের মতে, দাম কমলেও বিনিয়োগকারীদের হাতে সোনা ধরে রাখার যথেষ্ট কারণ রয়েছে।

ইউএস মিন্টের সাবেক পরিচালক ও ইউএস মানি রিজার্ভের প্রেসিডেন্ট ফিলিপ ডিলও একই মত দিয়েছেন। তার মতে, দীর্ঘ মেয়াদে সোনার বাজার ভালো থাকার ভিত্তি এখনো অটুট। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির হঠাৎ পরিবর্তন এবং ইরান যুদ্ধ সোনার বাজারে অপ্রত্যাশিত ধাক্কা দিয়েছে।

ফিলিপ আশা করছেন, মাসের শুরুতে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে যে রায় দিয়েছেন, তাতে পরিস্থিতির পরিবর্তন হবে। তেলের দাম স্বাভাবিক হলে এবং সুদের হার স্থিতিশীল থাকলে ২০২৭ সালে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে বলে তিনি আত্মবিশ্বাসী।

ক্ষতির মুখে সাধারণ বিনিয়োগকারী

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো সোনা কিনছে। গত সেপ্টেম্বরে ব্যাংকগুলো সর্বোচ্চ পরিমাণ সোনা কিনেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় মোট ক্রয় সাত শতাংশ কম।

ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের প্রধান বাজার কৌশলী মার্ক চ্যান্ডলার জানান, শুধু চীন বা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোই নয়, ন্যাটো সদস্য পোল্যান্ডও এ বছর বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

তবে উচ্চ সুদের হারের কারণে সাধারণ বা খুচরা বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। সুদবিহীন সম্পদ হওয়ায় সোনা ও বিটকয়েনের মতো বিনিয়োগ এখন আকর্ষণ হারিয়েছে।

আরও কমতে পারে দাম

মার্ক চ্যান্ডলারের পূর্বাভাস অনুযায়ী, সোনার দাম কমে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ ডলারে নামতে পারে। চার্ট বিশ্লেষণে এখনই দাম কমার ধারা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই যারা কম দামে কেনার সুযোগ খুঁজছেন, তাদের আরও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

চ্যান্ডলার মনে করিয়ে দেন, গত দুই বছর বাদ দিলে সোনার দাম এখনো ঐতিহাসিকভাবে অনেক বেশি। গত ১০ বছরে সোনার গড় দাম ছিল প্রায় ২ হাজার ১২৭ ডলার এবং ২০ বছরের গড় দাম ছিল ১ হাজার ৬৬৬ ডলার।

সূত্র: সিএনবিসিআ

Share this news as a Photo Card


আরো নিউজ

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com