• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

দৈনিক আমাদের সংবাদের ১৫ বছর পূর্তি, ১৬তম বছরে পদার্পণ

স্টাফ রির্পোটার / ১৯ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গৌরব, সাফল্য ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৫ বছর অতিক্রম করে ১৬তম বছরে পদার্পণ করেছে দৈনিক আমাদের সংবাদ। পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুরে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। দৈনিক আমাদের সংবাদ পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা, দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার শরীফ আহমেদ শামীম, আগামীর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আমিনুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক সারাজাহানের ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ লাভলু, মত প্রকাশ পত্রিকার সম্পাদক শাহাজাহান খান, গাজীপুর বার্তার সম্পাদক জুবায়ের রহমান ইফতি, সাপ্তাহিক আদর্শ বাণীর বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, নিউজ ২৪-এর গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র একটি সমাজের দর্পণ। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংবাদপত্রের ১৫ বছরের পথচলা নিঃসন্দেহে গর্বের বিষয়। এই দীর্ঘ সময়ে নানা প্রতিকূলতা মোকাবিলা করে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা ধরে রাখা সহজ কাজ নয়। দৈনিক আমাদের সংবাদ ভবিষ্যতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য প্রকাশের সাহস ও নিরপেক্ষতা। ব্যক্তিস্বার্থ কিংবা কোনো পক্ষের প্রভাবের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরতে হবে।

 

বিশেষ করে স্থানীয় পর্যায়ের সমস্যা, দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ, উন্নয়ন ও সম্ভাবনার খবর তুলে ধরার ক্ষেত্রে আঞ্চলিক সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। দৈনিক আমাদের সংবাদ আগামী দিনগুলোতে এসব ক্ষেত্রে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।অনুষ্ঠানে গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি সংবাদপত্র দীর্ঘ ১৫ বছর ধরে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা প্রশংসনীয়। সংবাদপত্রকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সমাজের অসংগতি, মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম তার দায়িত্ব পালন করতে পারে।

 

দৈনিক আমাদের সংবাদের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা করি।অন্যান্য সাংবাদিক ও অতিথিরা তাঁদের বক্তব্যে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি অভিনন্দন জানান। তাঁরা বলেন, সংবাদপত্রের অগ্রযাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য সংবাদকর্মীর শ্রম, ত্যাগ, নিষ্ঠা এবং পাঠকের ভালোবাসা। তাই পাঠকের আস্থা ধরে রেখে পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনা করেন দৈনিক আমাদের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ।

 

তিনি উপস্থিত অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, ১৫ বছরের এই পথচলা আমাদের জন্য গর্বের পাশাপাশি অনেক বড় দায়িত্বেরও। পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। নানা প্রতিকূলতার মধ্যেও দৈনিক আমাদের সংবাদ মানুষের কথা বলার চেষ্টা করেছে। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ১৬তম বছরে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।আলোচনা সভায় বক্তারা দৈনিক আমাদের সংবাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে পত্রিকাটি আরও দায়িত্বশীল, সাহসী ও পাঠকনির্ভর গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।১৫ বছরের অভিজ্ঞতা, ১৬তম বছরের নতুন প্রত্যয়—সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলুক দৈনিক আমাদের সংবাদ।

Share this news as a Photo Card


আরো নিউজ

দৈনিক আমাদের সংবাদের ১৫ বছর পূর্তি, ১৬তম বছরে পদার্পণ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দৈনিক আমাদের সংবাদের ১৫ বছর পূর্তি, ১৬তম বছরে পদার্পণ

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com