• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঋণের টাকা শোধে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা; ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫ ঢাকায় ছয় পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সচল করতে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ২০ মোটরসাইকেলসহ রেস্টুরেন্টে আগুন ইসির সংলাপে অংশ নিচ্ছে না জামায়াত, পরে ১১ দলীয় ঐক্যের সঙ্গে বসতে চায় স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা হরমুজে ট্যাংকারে আগুন, শত্রু ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ফেনীতে এক রাতে তিন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ৫ উইকেট নিয়েও টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দিপ

স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা

প্রবাস পোস্ট ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করে। সবশেষ সমন্বয়ে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৬ নভেম্বর) সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল। নতুন ঘোষণা না আসা পর্যন্ত আজ রোববার (২৭ নভেম্বর) বর্তমান দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওইদিন দাম বাড়ানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে উল্লেখ করে বাজুস বলছে, স্বর্ণালংকার ও রৌপলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

স্বর্ণের নতুন দাম কার্যকর, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা

29 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com