• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তা গাছা কলেজের নতুন সভাপতি কামাল উদ্দিন, অগ্রযাত্রার প্রত্যাশা গাছাবাসীর এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির বৃষ্টির দিনে শিশুর ঘুম বাড়ে কেন? জানালেন বিশেষজ্ঞরা জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ ৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’ পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা বিনিয়োগ আকর্ষণে কোম্পানি আইন সংস্কার, গুরুত্ব পাচ্ছে ডিজিটাইজেশন ও সুশাসন মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গান তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। এটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। গুগলের দাবি, এখন পর্যন্ত তৈরি গান তৈরির মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে কণ্ঠ আরও প্রাণবন্ত করার পাশাপাশি গানের বাদ্যযন্ত্রের বিন্যাসেও বিস্তারিত উন্নতি আনা হয়েছে।

 

ব্যবহারকারীরা গানের ধরন লিখে বা নির্দিষ্ট কোনো ধরন বেছে নিয়ে গান তৈরি করতে পারবেন। চাইলে কণ্ঠসহ গান অথবা শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে। গুগল গান তৈরির জন্য কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে। এসব নমুনা ব্যবহার করে গান তৈরি করা যাবে। জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগত গানও তৈরি করা সম্ভব হবে।

 

গুগল জানিয়েছে, ভিডিওর গান, প্রতিষ্ঠানের প্রচারমূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মুঠোফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ ব্যবহার করা যাবে। বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোনের অ্যাপ্লিকেশনে মডেলটি পাওয়া যাচ্ছে। শিল্পী ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য এটি ‘ফ্লো মিউজিক’-তেও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার সেবা গুগল ভিডসেও মডেলটি যুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com
https://slotbet.online/
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com