• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ডাম্পিং স্টেশন নেই, তুরাগ নদীর পাড়ে ফেলা হচ্ছে গাজীপুরের বর্জ্য ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনাসহ অন্যদের ফেরত জরুরি: তথ্য উপদেষ্টা হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ কোকেনের সূত্রে ৬৩ বিদেশির আস্তানার খোঁজ, গ্রেফতার মহসিন রিমান্ডে ময়মনসিংহ মেডিকেলে আগুন, সিঁড়িতে নামতে গিয়ে ৪ জনের মৃত্যুর দাবি নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রবাস পোস্ট, ডেস্ক / ১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর খ্যাতনামা হলি ক্রস কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর এ ফল প্রকাশ করা হয়। কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল পাওয়া যাচ্ছে।

এদিকে, প্রকাশিত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের আজ বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

হলি ক্রসে আসন কত

হলি ক্রস কলেজে এবার বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে। সব মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত হালনাগাদ তথ্য কলেজের ওয়েবসাইট www.hcc.edu.bd ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বিবাহিতদের ভর্তি নয়

হলি ক্রস কলেজ জিপিএ ও অন্যান্য অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তির ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত দিয়েছে। তাতে বলা হয়েছে, হলি ক্রসে একাদশ শ্রেণিতে ভর্তিতে বিবাহিত ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন (২০২৬-২৭) চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকেও টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে।

পাশাপাশি নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি; কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান; শরীরচর্চা ও সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এসব বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্য কলেজে ভর্তি নিশ্চায়ন নয়

যেসব শিক্ষার্থী হলি ক্রস কলেজে ভর্তি হয়েছে, তারা অন্য কোনো কলেজে ভর্তি নিশ্চায়ন করবে না। অন্য কোনো কলেজে ভর্তি নিশ্চায়ন করলে পরবর্তীতে হলি ক্রস কলেজে রেজিস্ট্রেশন করা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের জটিলতা দেখা দিলে শিক্ষার্থীকে নিজ দায়িত্বে সমাধান করতে হবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না।

ফল দেখতে এখানে ক্লিক করুন (https://www.facebook.com/share/p/1cjYYkgPBU/)

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com
https://slotbet.online/
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com